হোম মাদরাসা কার্যক্রম হালাকাহ ডিপ্লোমা আমাদের সম্পর্কে সহায়তা যোগাযোগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল
চলমান

সীরাত শিক্ষা কার্যক্রম ২০২৬ — ৩২ পর্ব, সম্পূর্ণ বিনামূল্যে ২৪তম দারস মাসজিদুল হারাম থেকে লাইভ হয়েছে। সব দারসের ভিডিও ও PDF এক জায়গায়। ইউটিউবে দেখুন

সীরাত কোর্স দেখুন
ভর্তি চলছে

মাদরাসা: নূরানী, মক্তব, হিফজ, কিতাব ও জেনারেল বিভাগ আসন সীমিত। আবাসিক ও অনাবাসিক।

ভর্তির তথ্য

সর্বশেষ খবর

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত সাম্প্রতিক ঘোষণা

মারকাযুল ঈমান মাদরাসা

উপশহর, বগুড়া। আবাসিক ও অনাবাসিক। প্রায় ১০০ জন তালিবুল ইলম দিন-রাত কুরআন ও সুন্নাহর চর্চায় আছে।

নূরানী ও মক্তব বিভাগ

শিশুদের ধাপে ধাপে সহীহ তিলাওয়াত, সঠিক উচ্চারণ ও মাখরাজ। ছোট থেকেই আদব, আকীদা ও মৌলিক দ্বীনি শিক্ষা।

নাজেরা ও প্রি-হিফজ বিভাগ

হিফজের প্রস্তুতি হিসেবে নাজেরা ও তিলাওয়াতের মজবুত ভিত্তি।

হিফজ ও হিফজ রিভিশন

সঠিক মাখরাজ ও তাজউইদসহ হিফজ। নিয়মিত দাওর ও মুরাজাআর মাধ্যমে হিফজ মজবুত রাখার ব্যবস্থা।

জেনারেল বিভাগ

প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। দ্বীনি পরিবেশে আরবি, বাংলা, ইংরেজি ও গণিত।

কিতাব বিভাগ

দরসে নেজামী ও মাদানী নেসাবের সমন্বয়। প্রথম বছর থেকে আরবি ইবারত ও অনুবাদে দক্ষতা। লক্ষ্য: তিন বছরে যেকোনো কিতাব নিজে পড়ে বোঝার যোগ্যতা।

আলেম শর্ট কোর্স (৭ বছর)

বাদ ফজর দরস। বুখারী শরীফসহ মূল কিতাব থেকে পাঠদান।

কুরআন ও মৌলিক দ্বীন শিক্ষা

বড় ও শিশুদের জন্য কোর্স। সবার জন্য ফ্রি কুরআন শিক্ষা কোর্স (বাদ যোহর, মাদরাসায়)।

সুরক্ষা ও স্বচ্ছতা

সিসি টিভি নিয়ন্ত্রিত ক্যাম্পাস। সফটওয়্যারভিত্তিক মাসিক রিপোর্টে অভিভাবক সন্তানের অগ্রগতি জানতে পারেন।

ভর্তি চলছে

কেন মারকাযুল ঈমান?

  • নিবিড় নেগরানী: অভিজ্ঞ উস্তাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধান।
  • ফিতনামুক্ত পরিবেশ: মোবাইলসহ আধুনিক বিভ্রান্তি থেকে মুক্ত।
  • পড়া আদায়ে কঠোরতা: আগের সবক আত্মস্থ না হলে নতুন সবক নয়।
  • সমন্বিত তারবিয়াহ: ইলমের সাথে আদব, আখলাক ও তাকওয়া।

ভর্তির যোগাযোগ

১৮ নং রোড, আটাপাড়া ব্রিজ সংলগ্ন, উপশহর বাজারের পূর্ব পার্শ্বে, উপশহর, বগুড়া।

অফিস: ০১৩২১-৬৭৬ ৯৭৬ পরিচালক: ০১৭১৩-০৪৪ ১৪৮ WhatsApp-এ লিখুন

আমাদের কার্যক্রমসমূহ

শিক্ষা, দাওয়াহ ও সেবার সমন্বয়ে একটি সচেতন, আমলনিষ্ঠ সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা

📖
চলমান কার্যক্রম

সীরাত শিক্ষা কার্যক্রম ২০২৬

৩২ পর্বের এই কোর্সে নবীজী ﷺ-এর জীবনী ধারাবাহিকভাবে শেখানো হচ্ছে। উস্তাদ মুফতি আনিছুর রহমান (হাফিঃ)-এর দারস YouTube Live-এ। সম্পূর্ণ বিনামূল্যে।

বিস্তারিত দেখুন

সাপ্তাহিক হালাকাহ

উস্তাদ মুফতি আনিছুর রহমান (হাফি.)-এর পরিচালনায় সপ্তাহে পাঁচ দিন মসজিদে মসজিদে হালাকাহ হয়। সবার জন্য উন্মুক্ত। অনেক হালাকাহ টেলিগ্রাম চ্যানেলে সরাসরি দেখা যায়।

পোস্টার দেখুন

তালিকা ৩১ ডিসেম্বর ২০২৫-এর ফ্লাইয়ার থেকে নেওয়া। ২০২৬-এ কিছু দিনের স্থান বদলেছে, যাওয়ার আগে টেলিগ্রাম চ্যানেলে দেখে নিন।

শুক্রবারমাগরিব থেকে এশা
হাউজিং এস্টেট জামে মসজিদউপশহর, বগুড়া
শনিবারমাগরিব থেকে এশা
নামাজগড় জামে মসজিদবগুড়া
রবিবারমাগরিব থেকে এশা
বয়েজ হোস্টেল মসজিদশজিমেক, বগুড়া
বুধবারমাগরিব থেকে এশা
সরকারি আজিজুল হক কলেজ (স্নাতক ভবন) জামে মসজিদবগুড়া
বৃহস্পতিবারএশার পর
মিনার মসজিদহাকির মোড়, বগুড়া
মাসিক হালাকাহ: প্রতি ইংরেজি মাসের ১ম বৃহস্পতিবার, মারকাযুল ঈমান (মাদরাসা), উপশহর।

ডিপ্লোমা ইন উলূমুশ শারীআহ

দাওয়াহ বিভাগের এই কোর্সে কুরআন-সুন্নাহ বোঝার যোগ্যতা গড়ে ওঠে। অফলাইনে অথবা অনলাইনে (দূরের ভাইদের জন্য) পড়া যায়। বোনদের জন্য আলাদা টেলিগ্রাম চ্যানেল আছে। ক্লাস রেকর্ড পাওয়া যায়।

  • কুরআন
  • হাদীস
  • আকীদাহ ও ফিকহ
  • আরবি ভাষা (সরফ, নাহু)
  • ইসলামী সভ্যতা ও ইতিহাস
  • গবেষণা (থিসিস)

কারা ভর্তি হতে পারবেন?

  • মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
  • ইমাম, খতীব, দাঈ, চাকরিজীবী ও ব্যবসায়ী
  • ইসলাম সম্পর্কে গভীরভাবে জানতে আগ্রহী যে কেউ
ভর্তির খোঁজ নিন ইউটিউবে দারস দেখুন
ব্যাচ
১ম ব্যাচ (কোড ২৬০১)
মেয়াদ
৩ বছর · ৬ সেমিস্টার · ১৯ বিষয়
ক্লাসের সময়
রাত ৮:০০ – ১০:০০, সপ্তাহে ৫ দিন (শনি–সোম, বুধ–বৃহস্পতি)
ভর্তি ফি ও মাসিক হাদিয়া
১,০০০ টাকা · মাসে ৫০০ টাকা

সেমিস্টারভিত্তিক বিষয়

সেমিস্টার ১

তাজবীদ, হিফযুল কুরআন, আকীদাহ, ফিকহ, হাদীস ও সুন্নাহ, মাসনূন দুআ ও যিকর, সীরাতে নববী, আরবী ভাষা, ইসলামী আদব ও আখলাক

সেমিস্টার ২

তাজবীদ, হিফযুল কুরআন, ফিকহ, সরফ, আরবী ভাষা

সেমিস্টার ৩

তাজবীদ, হিফযুল কুরআন, ফিকহ, উসূলুল ফিকহ, নাহু, সরফ, ইসলামী ইতিহাস

সেমিস্টার ৪

উলূমুল কুরআন, তরজমাতুল কুরআন, ফিকহ, সরফ, নাহু, আরবী ভাষা, ইসলামী ইতিহাস

সেমিস্টার ৫

তরজমাতুল কুরআন, উলূমুল হাদীস, হাদীস, ফিকহ, নাহু, সরফ, দাওয়াহ ও সমসাময়িক চিন্তাধারা

সেমিস্টার ৬

তরজমাতুল কুরআন, উসূলুত তাফসীর, আকীদাহ, হাদীস, ফিকহ, থিসিস

প্রতি সেমিস্টারে উপস্থিতি, পরীক্ষা ও শিক্ষকের মতামত। শেষে QR দিয়ে যাচাইযোগ্য ডিজিটাল সনদ। সম্পূর্ণ শিক্ষাক্রম দেখুন

আমাদের ওয়েবসাইট ও অ্যাপ

ভর্তি, ক্লাস, আরবী শেখা ও সীরাত: তিনটি ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপে

academy.markazuliman.com

ডিপ্লোমা ইন উলূমুশ শারীআহ

সাধারণ মুসলিমদের জন্য আকীদাহ, ফিকহ, কুরআন-সুন্নাহ, আরবী ভাষা ও দাওয়াহর ওপর সুসংগঠিত তিন বছর মেয়াদী শারঈ শিক্ষাক্রম। শিক্ষার্থী পোর্টালে লাইভ ক্লাস, সুরক্ষিত রেকর্ডিং, পরীক্ষা, ফলাফল, পেমেন্ট স্ট্যাটাস ও রসিদ দেখা যায়।

arabic.markazuliman.com

এসো আরবী শিখি (الطَّرِيقُ إِلَى الْعَرَبِيَّةِ)

মাওলানা আবু তাহের মেছবাহ রচিত "এসো আরবী শিখি" বইয়ের ডিজিটাল সংস্করণ। মূল কিতাবের প্রতিটি দারস ছোট ছোট পর্বে। তিন খণ্ড, প্রথম খণ্ডেই ৪৮৬টি পর্ব। দরস, ফ্ল্যাশকার্ড, অনুশীলন, বানান ও পরীক্ষা। অ্যাকাউন্ট খুললে অগ্রগতি জমা থাকে।

sirat.markazuliman.com

৩২ দরসে সীরাত শিখুন

সম্পূর্ণ ফ্রি। ২৪টি দরস প্রকাশিত হয়েছে, সর্বশেষ দরস ২৪: "তাবুক ও প্রতিনিধিদলের বছর"। প্রতি দরসের ভিডিও, ফোনে পড়ার PDF ও প্রিন্টের PDF একই জায়গায়। সাথে ১ লক্ষ দরূদ পাঠের গণনা।

অ্যান্ড্রয়েড অ্যাপ

মারকাযুল ঈমান অ্যাপ

আপনার পূর্ণাঙ্গ ডিজিটাল ইসলামিক সঙ্গী: নামাযের সঠিক সময়সূচি ও অ্যালার্ম (বাংলাদেশের ৬৪ জেলা), সম্পূর্ণ ৩০ পারা হাফেজি কুরআন, বাংলা ও ইংরেজি অনুবাদ ও তাফসীর, অডিও তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, ভিডিও ক্লাস ও ইভেন্টের আপডেট। বিজ্ঞাপনমুক্ত।

সরাসরি ক্লাস ও রেকর্ডিং: ইউটিউব চ্যানেল · টেলিগ্রাম চ্যানেল · ফেসবুক পেজ

১ সেপ্টেম্বর ২০২৬ থেকে

সীরাত শিক্ষা কার্যক্রম

রাসূলুল্লাহ ﷺ-এর জীবন শিখি, নিজের জীবনে মানি। উদ্দেশ্য শুধু ঘটনা জানা নয়, তাঁর শিক্ষা নিজের জীবনে ধারণ করা।

  • ৩২ পর্বের ক্লাস, সম্পূর্ণ বিনামূল্যে
  • সপ্তাহে ৬ দিন, সাধারণত রাতে। সময় ও লিংক গ্রুপে জানানো হয়
  • সরাসরি YouTube Live, প্রতিটি ক্লাসের রেকর্ডিং ও PDF
  • ভাই ও বোনদের জন্য আলাদা গ্রুপ
  • ৩২ ক্লাস শেষে সীরাত কুইজ, পুরস্কার ৫,০০০ / ৩,০০০ / ২,০০০ টাকা
  • এ পর্যন্ত ২৪টি দরস প্রকাশিত (৭৫%)। দরস ২৫ ও ২৬–৩২ আসছে
  • সনদ পেতে সব দরস ও শেষ কুইজ সম্পন্ন করতে হয়
সব দারস দেখুন ১ লক্ষ দরূদে শরিক হোন ইউটিউব চ্যানেল ভাইদের WhatsApp গ্রুপ বোনদের WhatsApp গ্রুপ

নিজের জন্য নির্ধারিত গ্রুপে যোগ দেওয়ার অনুরোধ পাঠান, অ্যাডমিন যাচাই করে যুক্ত করবেন। অ্যাডমিন: WhatsApp। আলোচক: মুফতি আনিছুর রহমান (হাফিঃ), প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুল ঈমান।

এ পর্যন্ত

  • ১ সেপ্টেম্বর প্রথম দারস
  • ৬ সেপ্টেম্বর সব দারসের জন্য নতুন ওয়েবসাইট sirat.markazuliman.com
  • ১০ সেপ্টেম্বর ১ লক্ষ দরূদ উদ্যোগ শুরু
  • ১০ অক্টোবর উস্তাদের ওমরাহ সম্পন্ন
  • ১১ থেকে ১৫ অক্টোবর ২৪তম দারস মাসজিদুল হারাম থেকে লাইভ (৩ পর্বে)

৩২ দরসের ধাপ

  • দরস ১–৩ সূচনা ও নবুওয়াতপূর্ব জীবন: কেন সীরাত পড়ব, নবুওয়াতের প্রমাণ, শৈশব ও যৌবন
  • দরস ৪–১০ মক্কার দাওয়াত ও পরীক্ষা: ওহীর সূচনা, দাওয়াত, নির্যাতন, হিজরত, তায়িফ ও মি'রাজ
  • দরস ১১–১৮ হিজরত, মদীনা ও প্রাথমিক সংগ্রাম: রাষ্ট্র গঠন, বিধান ও গুরুত্বপূর্ণ গাযওয়া
  • দরস ১৯–২৫ কৌশল, সন্ধি ও বিজয়: হুদাইবিয়া, মক্কা বিজয়, তাবুক ও বিদায় হজ্জ
  • দরস ২৬–৩২ বিদায়, পরিবার, শামায়েল ও অনুসরণ
সর্বশেষ দরসগুলো (১৯–২৫)
  • ১৯ জিহাদের মাসায়িল ও নববী সামরিক কৌশল
  • ২০ হুদাইবিয়া ও রাষ্ট্রপ্রধানদের কাছে পত্র
  • ২১ খায়বার, উমরাতুল কাযা ও মু'তা
  • ২২ সীরাত কেন পড়ব: নবীজী ﷺ-এর প্রতি মুহাব্বত ও তার দাবি
  • ২৩ মক্কার প্রশাসন, হুনাইন, তায়িফ ও নববী ইনসাফ
  • ২৪ তাবুক ও প্রতিনিধিদলের বছর (শনিবার, ১০ অক্টোবর)
  • ২৫ বিদায় হজ্জ ও শেষ প্রস্তুতি (এখনো দেওয়া হয়নি)

কুইজ ও ক্যাম্পেইন ২০২৬

ফরজে আইন ইলম শেখার সহজ পথ: প্রস্তুতির ক্লাস, মাসায়েল শীট, তারপর পরীক্ষা। অনলাইন ও অফলাইন দুই ক্যাটাগরি।

জানুয়ারি–মার্চ

সালাত ক্যাম্পেইন

১২ থেকে ২৫ বছর বয়সী

৩০ দিন ৫ ওয়াক্ত সালাত জামাতে। ১১টি মসজিদের প্রায় ২০০ জন শিশু-কিশোর। প্রতি শুক্রবার সালাতের মাসআলার ক্লাস, ফজরের দরস, ভাইভা।

ফেব্রুয়ারি

রমাদান কুইজ

১৪ ফেব্রুয়ারি, রাত ৮:৩০

রমাদানের মাসআলা নিয়ে ৫০টি MCQ। পুরস্কার প্রথম ১০ জনের জন্য।

মে

কুরবানি কুইজ

২২ মে

কুরবানির মাসআলা জানি, সহীহভাবে কুরবানি করি। ২০০ জনের বেশি রেজিস্ট্রেশন, ছোট শিশু থেকে কর্মজীবী মানুষ পর্যন্ত।

জুন–জুলাই

তাহারাত কুইজ

১৭ জুলাই

পবিত্রতার মাসায়েল। ২৮ জুন থেকে দৈনিক ক্লাস, ১৮ জুলাই ফলাফল।

আগস্ট

সালাত কুইজ (১ম পর্ব)

২১ আগস্ট, রাত ৯:২০

৫০ প্রশ্ন, ৪৫ মিনিট। ফলাফল পরদিন ওয়েবসাইটে, প্রতিটি প্রশ্নের সঠিক-ভুল উত্তরসহ।

আসছে

সীরাত কুইজ

৩২ ক্লাস শেষে

সীরাত কোর্সের শেষে। পুরস্কার ৫,০০০, ৩,০০০ ও ২,০০০ টাকা এবং সার্টিফিকেট।

২ আগস্ট ২০২৬-এর ঘোষণা: ৪০ বা তার বেশি নম্বর পেলে সার্টিফিকেট এবং এর মধ্যে শীর্ষ ১০ জনের পুরস্কার। সালাত কুইজের ফলাফল · রমাদান কুইজের ফলাফল

তালিবুল ইলমদের পাশে থাকুন

মাদরাসার আবাসন, বিদ্যুৎ বিল ও পরিচালনায় প্রতি মাসে প্রায় ৫৫–৬০ হাজার টাকা লাগে। ১,০০০ বা ২,০০০ টাকার নিয়মিত সহায়তাও এই কাজের বড় অংশীদারিত্ব।

সহায়তার উপায় দেখুন
মারকাযুল ঈমান

আমাদের সম্পর্কে

মারকাযুল ঈমান (মাদরাসা) একটি শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক দ্বীনি প্রতিষ্ঠান। কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ আকিদা প্রসার, ফরজে আইন ইলমের শিক্ষা বিস্তার এবং সমাজে দ্বীনি সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

সাহাবাদের মতো প্রজন্ম গড়তে নববী আদর্শে পরিচালিত এই প্রতিষ্ঠান ১৪৪৬ হিজরী / ২০২৫ ঈসায়ী সনে প্রতিষ্ঠিত হয়েছে।

আরও জানুন

আমাদের সাথে থাকুন

নতুন হালাকাহ, কুইজ ও নোটিশের খবর সবার আগে পেতে ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল ও ইউটিউবে যুক্ত হোন। সীরাত ও ডিপ্লোমার দারসের লাইভ ও রেকর্ডিং ইউটিউবে পাবেন।

ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল